এম আবু হেনা সাগর, ঈদগাঁও
৮ মার্চ ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

প্রযুক্তির যুগে ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : নানা তথ্য প্রযুক্তির যুগে কক্সবাজারের ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড। তারস্থলে এখন ফেসবুক,হোয়াটসঅ্যাপ,ইনবক্স শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন নারী পুরুষরা।

একসময়ে গ্রামীন জনপদের তরুন তরুনীদের কাছে জনপ্রিয় ছিল ঈদের ঈদ কার্ড। হাট বাজারসহ গ্রামেও এ কার্ড বিক্রির হিড়িক চোখে পড়তো। কার্ড প্রেমীরা ঘুরে ঘুরে পছন্দের কার্ড কিনতেও দেখা যেত। কেউ খুঁজে নিতো কার্ডের ডিজাইন কেউবা প্রেমময় বা বিরহী কবিতার লাইন দেখতো। বর্তমান এ যুগে প্রযুক্তির উৎকর্ষতায় কদরহীন হয়ে পড়েছে ঈদ কার্ড।

নীল আকাশে ঈদের চাঁদ,ঈদের আগে চাঁদনী রাত,ঈদ হল খুশীর দিন, দাওয়াত রইলো ঈদের দিন। একসময়ে এসব মধুমাখা মজার মজার ছন্দে আনন্দময় বার্তা বহন করতো রঙিন ঈদ কার্ডে। বন্ধু বা প্রিয়জনদের কাছে ঈদের ভালোবাসা আর শুভেচ্ছা পাঠানোর অন্যতম মাধ্যম ছিল এ ঈদ কার্ড। প্রযুক্তির যুগে ঈদ কার্ডের সেই পুরনো জৌলুস আর নেই।

এ যুগে মানুষ মোবাইলে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার ডিজিটাল কার্ড, ম্যাসেনজার, হোয়াটসঅ্যাপ, ইমু, ভিডিও কলে ঈদের শুভেচ্ছা বিনিময় এখন জনপ্রিয় হয়ে উঠেছে। আর কালগর্ভে হারিয়ে যাচ্ছে বহু বছরের ঐতিহ্য।

ঈদের সপ্তাহ খানেক আগে থেকে কক্সবাজারের ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে রকমারী ডেকোরেশন করে বসতো অস্থায়ী ঈদ কার্ডের দোকান। সেসব দোকানে সারি সারি সাজানো রাখত দের কার্ড। রাতে তরুন প্রজন্মের আড্ডা, খোশগল্পে মেতে উঠত অন্যরকম পরি বেশ। সে সাথে হিন্দি ও বাংলা গানের সাউন্ড বাঁজতো। নারী পুরুষরা বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটার পাশাপাশি প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের জন্য নান্দনিক ডিজাইনের ঈদ কার্ড কিনতেন। ঈদের সময় বন্ধুদের কার্ড বিনিময় ছিল এক উৎসবের আমেজ। এখন সেসব মধুমাখা স্মৃতি খোঁজলেও সহজে পাওয়া যাবেনা।

মোবাইলের সহজলভ্য এবং ইন্টারনেট ব্যবহার বিস্তারের ফলে ঈদ কার্ডের জনপ্রিয়তা কমতে থাকে। ফেসবুক, ম্যাসেনজার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিনিময়ে ঈদের শুভেচ্ছা করে যাচ্ছেন।স্মার্টফোনের মাধ্যমে ঈদ কার্ড, মেসেজের প্রচলন বেড়ে যাওয়ায় তরুন তরুনী, যুবক যুবতীরা ঈদ কার্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

বেশ কজন জানান, বর্তমান ডিজিটালের এ যুগে তথ্য প্রযুক্তির ছোঁয়ায় সবকিছুই বদলে গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে পাইপগান ও কার্তুজ উদ্ধার কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ গ্রেফতার ৩

খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল

সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন জমা দিলেন পবিপ্রবি কর্মকর্তার ফুপু

খাগড়াছড়িতে গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

মহা সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজন

জ্বালানি খালাসে ব্যস্ত চট্টগ্রাম বন্দর, এসেছে জেট ফুয়েল ও ডিজেল

আজ থেকে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১০

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

১১

খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু আর চাকমা জনগোষ্টীর বিজু উৎসবের দ্বিতীয় দিন

১২

জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ

১৩

কোটালীপাড়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, অভিভাবকদের মিষ্টি বিতরণ

১৪

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৫

বোরহানউদ্দিনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা

১৬

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৭

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার

১৮

দীঘিনালায় আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা।

১৯

ন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স এর কো-চেয়ার পবিপ্রবির অধ্যাপক

২০