মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার
৭ মার্চ ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৮ জন

যুব সমাজের শক্তি ও স্বচ্ছ নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা: ১নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হোসাইন আহমেদ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার: আসন্ন মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের জন্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন হোসাইন আহমেদ।

তিনি তার নির্বাচনী লক্ষ্য সম্পর্কে বলেন, “যুব সমাজের শক্তি, আগামীর সমৃদ্ধি; স্বচ্ছ নেতৃত্ব, শক্তিশালী সমাজ। প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন।”

হোসাইন আহমেদ আরও জানিয়েছেন, তিনি ওয়ার্ডের সব বয়সী জনগোষ্ঠীর জন্য কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চান।

তার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নয়ন, যুব সমাজের ক্ষমতায়ন এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন।

তিনি বলেন, “আমার উদ্দেশ্য কেবল নির্বাচিত হওয়া নয়, বরং জনগণের প্রত্যাশা অনুযায়ী বাস্তব উন্নয়ন নিশ্চিত করা। আমি চাই আমাদের ১নং ওয়ার্ড হবে নিরাপদ, সমৃদ্ধ ও প্রাণবন্ত।”

স্থানীয় বাসিন্দারাও প্রার্থী হোসাইন আহমেদের প্রচেষ্টা সমর্থন জানিয়েছেন। তারা জানিয়েছেন, “আমরা একজন সৎ ও যোগ্য তরুণ কাউন্সিলারের প্রত্যাশা করি, যাতে আমাদের ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়। আশা করি হোসাইন আহমেদ নির্বাচিত হলে আমাদের স্বপ্নের ওয়ার্ড গঠন হবে।”

হোসাইন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং স্থানীয়দের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছেন তিনি।

মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের মানুষের প্রত্যাশা ও যুব সমাজের শক্তিকে সামনে রেখে হোসাইন আহমেদ তার নির্বাচনী যাত্রা শুরু করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে পাইপগান ও কার্তুজ উদ্ধার কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ গ্রেফতার ৩

খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল

সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন জমা দিলেন পবিপ্রবি কর্মকর্তার ফুপু

খাগড়াছড়িতে গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

মহা সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজন

জ্বালানি খালাসে ব্যস্ত চট্টগ্রাম বন্দর, এসেছে জেট ফুয়েল ও ডিজেল

আজ থেকে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১০

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

১১

খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু আর চাকমা জনগোষ্টীর বিজু উৎসবের দ্বিতীয় দিন

১২

জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ

১৩

কোটালীপাড়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, অভিভাবকদের মিষ্টি বিতরণ

১৪

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৫

বোরহানউদ্দিনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা

১৬

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৭

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার

১৮

দীঘিনালায় আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা।

১৯

ন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স এর কো-চেয়ার পবিপ্রবির অধ্যাপক

২০