বিপ্লব তালুকদার স্টাফ রিপোর্টার
৭ মার্চ ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

খাগড়াছড়িতে দুপুর বেলা হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা শহরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে স্থানীয় পেট্রোল পাম্পগুলো। শনিবার দুপুর বেলা থেকে শহরের বিভিন্ন পাম্প ও খুচরা দোকানে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পরপরই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করেন চালকরা। অনেক জায়গায় মোটরসাইকেল ও অটোরিকশার দীর্ঘ লাইন দেখা গেলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শনিবার জ্বালানি তেলবাহী গাড়ি খাগড়াছড়িতে প্রবেশ করেছে। ফলে স্থানীয় পাম্পগুলোতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে বলে জানা গেছে। এরপরও হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারকে বেকায়দায় ফেলতেই কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সচেতন মহল অবিলম্বে খাগড়াছড়ি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে পাইপগান ও কার্তুজ উদ্ধার কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ গ্রেফতার ৩

খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল

সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন জমা দিলেন পবিপ্রবি কর্মকর্তার ফুপু

খাগড়াছড়িতে গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

মহা সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজন

জ্বালানি খালাসে ব্যস্ত চট্টগ্রাম বন্দর, এসেছে জেট ফুয়েল ও ডিজেল

আজ থেকে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১০

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

১১

খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু আর চাকমা জনগোষ্টীর বিজু উৎসবের দ্বিতীয় দিন

১২

জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ

১৩

কোটালীপাড়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, অভিভাবকদের মিষ্টি বিতরণ

১৪

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৫

বোরহানউদ্দিনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা

১৬

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৭

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার

১৮

দীঘিনালায় আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা।

১৯

ন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স এর কো-চেয়ার পবিপ্রবির অধ্যাপক

২০