আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি : নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার ব্যাংক অ্যাকাউন্টটি পরিচালিত হয় জেলা প্রশাসকের স্বাক্ষরে। কিন্তু অভিযোগ উঠেছে, কারো তোয়াক্কা না করেই সেই স্বাক্ষর পরিবর্তন করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান বাচ্চু। শুধু তাই নয়, গত ২৬ ফেব্রুয়ারি রুপালী ব্যাংকের মহাজনপট্টি শাখা থেকে তড়িঘড়ি করে তুলে নেয়া হয়েছে এক লক্ষ টাকা।

রূপালী ব্যাংক মহাজনপট্টি শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান এসে সিকিউরিটি চেইঞ্জ করে ১ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে গেছেন।

এই অনিয়মের বিষয়ে অভিযুক্ত জেলা কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি মেজাজ হারান এবং সাংবাদিকদের হুমকি প্রদান করেন। একইসাথে তিনি নিজেকে এই অ্যাকাউন্টের মালিক দাবি করেন। তিনি বলেন, এই অ্যাকাউন্টের মালিক জেলা প্রশাসক নয়, এটির মালিক আমি। অহেতুক নিউজ প্রচার করলে ঝামেলায় পড়বেন।”

এদিকে এই অনৈতিক অর্থ উত্তোলনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আরেক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। তার দাবি, সংগঠনের কাজেই এই টাকা ব্যয় হয়েছে। তিনি বলেন আমরা এই টাকা উত্তোলন করে ঢাকা মিছিল-মিটিংয়ে খরচ করছি।

পুরো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, স্বাক্ষর পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং এর পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমার অজান্তেই স্বাক্ষরটি পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ম্যানেজার ও সমাজসেবা কর্মকর্তাদের ডেকেছি। টাকা গুলো কোন খাতে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তারা বর্তমানে ঢাকায় আছেন, ফিরে আসলে তাদের ব্যাখ্যা জানবো।

সরকারি ফান্ডের অর্থ উত্তোলনে জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অভিযোগ এখন জেলাজুড়ে আলোচনার বিষয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এই নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে লিখিতো অভিযোগ দিয়েছেন ভোলা জেলা কমান্ড ইউনিটের সদস্য সচিব কেফায়েত উল্ল্যা নজির।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে পাইপগান ও কার্তুজ উদ্ধার কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ গ্রেফতার ৩

খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল

সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন জমা দিলেন পবিপ্রবি কর্মকর্তার ফুপু

খাগড়াছড়িতে গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

মহা সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজন

জ্বালানি খালাসে ব্যস্ত চট্টগ্রাম বন্দর, এসেছে জেট ফুয়েল ও ডিজেল

আজ থেকে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

১০

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

১১

খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু আর চাকমা জনগোষ্টীর বিজু উৎসবের দ্বিতীয় দিন

১২

জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ

১৩

কোটালীপাড়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, অভিভাবকদের মিষ্টি বিতরণ

১৪

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৫

বোরহানউদ্দিনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা

১৬

ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু

১৭

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার

১৮

দীঘিনালায় আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৭ লাখ টাকা।

১৯

ন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স এর কো-চেয়ার পবিপ্রবির অধ্যাপক

২০