নিজস্ব প্রতিবেদক রাজস্থলী(রাঙ্গামাটি)
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯ জন

রাজস্থলীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত তিন।

নিজস্ব প্রতিবেদক রাজস্থলী(রাঙ্গামাটি) : রাঙামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ই তলি এলাকায় অপর মুখি মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক ও যাত্রী গুরুতর আহত হয় বলে জানায় স্থানীয়রা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

আহতরা হলেন উপজেলার বাচিংমং মারমা, অংছাইন মারমা, আপ্রুমং মারমা তারা গাইন্দ্যা এলাকার ব বাসিন্দা

স্থানীয়রা জানান, উপজেলা সদরের বড়ইতলিে এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে আরেক টি মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রাজস্থলী হাসপাতালের ডাক্তার সৌমেন্দ্র বড়ুয়া জানান,বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টার দিকে দূর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনলে আমরা দ্রুত জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেই। রোগীর চোখ ও বাম হাতের হাড় ভেঙ্গে গেছে। প্রচুর রক্ষক্ষরণ হওয়াতে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া হয়েছে। তবে রোগীর পালস্ ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে। আমরা রোগীর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য থোয়াইউচিং মং মারমা জানান, এসব মোটর বাইকের অনুমোদনহীন সড়কে চলাচলের ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটেছে এবং চালকসহ সাধারণ যাত্রীরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। এছাড়াও এসব গাড়ির চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স এবং এর বেশিরভাগ চালকই অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও বেশ কয়েকজন চালক এই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া জরুরি হয়ে পড়েছে।

রাজস্থলী থানারচচ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় তিনজন ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অনুমোদনহীন এসব মোটর বাইক যাতে মূল সড়কে চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীতে ইয়াবাসহ আটক -১

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

প্রযুক্তির যুগে ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড 

ইসলামাবাদে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক

খাগড়াছড়ি পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দুপুর বেলা হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

ম্রাসাথোয়াই মারমা বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

যুব সমাজের শক্তি ও স্বচ্ছ নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা: ১নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হোসাইন আহমেদ

মৌলভীবাজারে জ্বালানি তেল সংকটের গুজব, পর্যাপ্ত মজুদের আশ্বাস সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদের

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

১০

খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

১১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

১২

পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ইফতার আয়োজন

১৩

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

১৪

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

রিপন শান একান্নে পদার্পণ, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল

১৬

খাগড়াছড়িতে প্রথমবারের মতাে হোলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত

১৮

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ।

১৯

বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০