মোঃ ফিরোজ আহমেদ মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে জামাতে ইসলামীর বিশাল জনসভায় বিএনপি ছেড়ে জামাতে যোগদান

মোঃ ফিরোজ আহমেদ মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের -৪ (মোরেলগঞ্জ- শরণখোলা ) আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা উপজেলার ১৫ নং সদর ইউনিয়নে বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জের বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে।

এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে বিএনপি ছেড়ে জামাতে যোগদান করেন এক বিএনপি নেতা। তিনি হলেন ১৫ নং সদর ইউনিয়নের ২ নং কাঁঠালতলা ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আলোচক অধ্যাপক শহিদুল ইসলাম, প্রধান নির্বাচনী এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সুলতান আহম্মেদ, উপজেলা জামায়াতে আমির এবং বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর পরিচালক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ তালুকদার, থানা যুব বিভাগের সভাপতি শফিউল আযম, পৌর জামায়াত নেতা মাস্টার রেজাউল করিম, বাগেরহাট জেলা শিবির নেতা মাহাদী মিরাজ, বরিশাল জেলা শিবিরের ছাত্রনেতা আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী মানবসম্পদ বিভাগের নেতা নাজমুল হাসান সাইফ, উপজেলা যুব বিভাগ সম্পাদক মোঃ রাহাতুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,
“ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। কিন্তু ১৭ বছরের সুবিধাভোগীরা আজ সেই স্বপ্ন ভঙ্গের পাঁয়তারা করছে। তারা স্বৈরাচারী দোসরদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। শুধু তাই নয়, মোরেলগঞ্জ-শরণখোলার ত্যাগী বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও তারা বিশ্বাসঘাতকতা করেছে।”
তিনি আরও বলেন,
“হিন্দু-মুসলিম-বৌদ্ধ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা মোরেলগঞ্জ-শরণখোলা তথা বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলে সকল ধর্মের মানুষের জান-মাল ও ইজ্জতের হেফাজত নিশ্চিত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।”
অধ্যক্ষ আব্দুল আলীম প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মোরেলগঞ্জ-শরণখোলাবাসীর দীর্ঘদিনের দাবি পানগুছি নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি সন্যাসী থেকে ঘষিয়াখালী পর্যন্ত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ এলাকার অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়াও তিনি এ জনপদকে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীতে ইয়াবাসহ আটক -১

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

প্রযুক্তির যুগে ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড 

ইসলামাবাদে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক

খাগড়াছড়ি পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দুপুর বেলা হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

ম্রাসাথোয়াই মারমা বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

যুব সমাজের শক্তি ও স্বচ্ছ নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা: ১নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হোসাইন আহমেদ

মৌলভীবাজারে জ্বালানি তেল সংকটের গুজব, পর্যাপ্ত মজুদের আশ্বাস সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদের

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

১০

খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

১১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

১২

পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ইফতার আয়োজন

১৩

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

১৪

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

রিপন শান একান্নে পদার্পণ, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল

১৬

খাগড়াছড়িতে প্রথমবারের মতাে হোলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত

১৮

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ।

১৯

বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০