মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

পবিপ্রবিতে হিট উপ-প্রকল্পের মেটাজেনমিক্স ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে HEAT-ATF-PIN-13566 এর একটি সাব প্রজেক্টের সহযোগিতায় কৃষি অনুষদের জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের আয়োজনে মেটাজেনমিক্স এবং নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিপ্রবির কৃষি কনফারেন্স কক্ষে সকাল ৯ টায় পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মোঃ জহিরুল হক। যেখানে আরো উপস্থিত ছিলেন হিট প্রকল্পের সংশ্লিষ্ট গবেষকগণ ও জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীরা।

প্রথম অধিবেশনে প্রজাতি সনাক্তকরণে আণবিক কৌশল বিষয়ে সেশন পরিচালনা করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ (পিজিএস) এর ডিন ও কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। দ্বিতীয় অধিবেশনে জিন-ভিত্তিক জীবাণু সনাক্তকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন বায়োটেকনোলজি বিভাগের ডা. আসমাউল হুসনা।

তৃতীয় অধিবেশন পিসিআর এবং সিকোয়েন্সিং ব্যবহার করে ব্যাকটেরিয়া এন্ডোসিম্বিয়ন্ট সনাক্তকরণের ব্যবহারিক পদ্ধতি বিষয়ে সেশন পরিচালনা করেন পবিপ্রবির উপ-উপাচার্য ও কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডঃ এস. এম. হেমায়েত জাহান। শেষের অধিবেশনে আরএনএ সিক (RNA Seq) ডেটা বিশ্লেষণ: পদ্ধতি এবং প্রয়োগ বিষয়ে সেশন নেয় জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা।

ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি ও গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের ২ জন প্রশিক্ষক আসেন, পরবর্তী সেশন পরিচালনা করার জন্য।

হীট সাব-প্রজেক্টের ম্যানেজার পবিপ্রবির জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান বলেন, “কোয়ালিটিফুল রিসার্চ নিশ্চিত করতে গবেষকদের আধুনিক গবেষণা পদ্ধতি ও নতুন প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে HEAT প্রকল্পের আওতাভুক্ত গবেষকদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটি কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে, যার মধ্যে আজকের পর্বে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ধারণা ও প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আমরা অণুজীব ছাড়া বেঁচে থাকতে পারি না—মানবজীবনে অণুজীবের ভূমিকা অপরিসীম। অণুজীবের উপকারিতা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মলিকুলার বায়োলজির গভীর ধারণা আমাদের এসব অণুজীবকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে। এই ক্ষেত্রে মেটাজেনোমিক্স একটি অত্যন্ত কার্যকর ও আধুনিক প্রযুক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “হীট (HEAT)প্রকল্পের আওতাধীন মেটাজেনোমিক্স বিষয়ক এই সাব-প্রজেক্ট আধুনিক কৃষি ও জীববৈজ্ঞানিক গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ তৈরি হবে। তিনি বলেন এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো গবেষণায় গুরুত্বপূর্ণ ও আধুনিক প্রযুক্তি সঠিকভাবে প্রয়োগ নিশ্চিত করা, যাতে অংশগ্রহণকারীদের জ্ঞান আরও শানিত হয়। এই ধরনের প্রশিক্ষণ উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীতে ইয়াবাসহ আটক -১

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

প্রযুক্তির যুগে ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড 

ইসলামাবাদে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক

খাগড়াছড়ি পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দুপুর বেলা হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

ম্রাসাথোয়াই মারমা বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

যুব সমাজের শক্তি ও স্বচ্ছ নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা: ১নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হোসাইন আহমেদ

মৌলভীবাজারে জ্বালানি তেল সংকটের গুজব, পর্যাপ্ত মজুদের আশ্বাস সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদের

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

১০

খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

১১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

১২

পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ইফতার আয়োজন

১৩

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

১৪

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

রিপন শান একান্নে পদার্পণ, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল

১৬

খাগড়াছড়িতে প্রথমবারের মতাে হোলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত

১৮

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ।

১৯

বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০