মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ (ইএসডিএম) ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সোমবার দুপুর সাড়ে ৩টায় পবিপ্রবির ইএসডিএম অনুষদের ওরিয়েন্টেশন ও ফেয়ারওয়েল অনুষ্ঠান উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী আজগর ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তাহাসিনুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন প্রত্যুষ রায় হৃদয় এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইকবাল নাবিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোহসীন হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ মডারেটর সহযোগী অধ্যাপক মো: তরিকুল ইসলাম ।এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহমেদ পারভেজ,অধ্যাপক ড. আয়েশা আক্তার, সহযোগী অধ্যাপক মো. ফয়সাল , সহযোগী অধ্যাপক পাপরি হাজরা এবং সহকারি অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীবসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা, মতবিনিময় ও আনুষ্ঠানিক পর্বের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্ত হয়।
No tags found for this post.
মন্তব্য করুন