গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা

গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য।
গোপালগঞ্জে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচনের লক্ষে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জোয়ানরা।
​বিশেষ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
​লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, “আমরা দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করছি। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বিতভাবে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) সদা প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানান রিজিয়ন ও ব্যাটালিয়ন কমান্ডার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীতে ইয়াবাসহ আটক -১

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

প্রযুক্তির যুগে ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড 

ইসলামাবাদে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক

খাগড়াছড়ি পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দুপুর বেলা হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

ম্রাসাথোয়াই মারমা বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

যুব সমাজের শক্তি ও স্বচ্ছ নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা: ১নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হোসাইন আহমেদ

মৌলভীবাজারে জ্বালানি তেল সংকটের গুজব, পর্যাপ্ত মজুদের আশ্বাস সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদের

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

১০

খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

১১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

১২

পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ইফতার আয়োজন

১৩

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

১৪

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

রিপন শান একান্নে পদার্পণ, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল

১৬

খাগড়াছড়িতে প্রথমবারের মতাে হোলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত

১৮

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ।

১৯

বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০