গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা
১২ জানুয়ারী ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৭ জন

গোপালগঞ্জ-১ আসন: প্রার্থিতা ফিরে পেলেন শিমুল, পাল্টাবে ভোটের সমীকরণ!

গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তাঁর এ প্রার্থিতা ফিরে পাওয়ায় এ গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও বিশ্লেষকরা।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল আলম শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম।

এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

শিমুল এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর আপিল গ্রহণ করে এবং প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দেয়।

উল্লেখ্য, আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান, ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান এবং ২০২২ সালে মুকসুদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এ পর্যন্ত তিনি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, কোন নির্বাচনেই তিনি পরাজিত হননি। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়েও তিনি প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

শিমুলের পারিবারিক পরিচিতি ও তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ। তাঁর পিতা খায়রুল বাকী মিয়াও এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পিতার উত্তরসূরি হিসেবে শিমুলও বর্তমানে এলাকায় অত্যন্ত জনপ্রিয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা নির্বাচনী প্রচারণা

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বাগেরহাট-৪ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন মিস্ত্রির গণসংযোগ

রাঙামাটিতে নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

লংগদুতে যৌথ নির্বাচনী টহল

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা।

গোপালগঞ্জ-২ আসনে আধুনিক শহরের স্বপ্ন, জনগণের আস্থার নাম এম এইচ খান মঞ্জু

ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান

ওমর মোরশেদের নেতৃত্বে কলেজ ছাত্রদলের সফল জনসংযোগ ও সচেতনতা কার্যক্রম

১০

৬জন ছাত্রকে পাপড়ী, ১জন ছাত্রীকে হিজাব দিলো ঈদগাঁও দারুল আবরার হিফজ মাদ্রাসা

১১

নেত্রকোনার জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি ক্ষুধা মুক্ত বেকারত্ব দূর করবে

১২

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

১৩

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে জামাতে ইসলামীর বিশাল জনসভায় বিএনপি ছেড়ে জামাতে যোগদান

১৪

খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

১৫

রাজস্থলীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত তিন।

১৬

জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

১৭

পবিপ্রবিতে হিট উপ-প্রকল্পের মেটাজেনমিক্স ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

১৮

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন

১৯

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা

২০