মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৯ জন

রাঙামাটি-২৯৯ আসনে এডভোকেট মোখতার আহমদের মনোনয়ন দাখিল

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রার্থী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনাও চোখে পড়ে।

মনোনয়ন জমা দেওয়ার পর এডভোকেট মোখতার আহমদ বলেন, রাঙামাটি-২৯৯ আসনের জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একজন সচেতন আইনজীবী ও সমাজসেবক হিসেবে এডভোকেট মোখতার আহমদ এলাকায় সুপরিচিত মুখ। তারা আশা প্রকাশ করেন, সাধারণ ভোটাররা তাকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন রাঙামাটি-২৯৯-এ মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরদার হয়ে উঠছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা নির্বাচনী প্রচারণা

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বাগেরহাট-৪ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন মিস্ত্রির গণসংযোগ

রাঙামাটিতে নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

লংগদুতে যৌথ নির্বাচনী টহল

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা।

গোপালগঞ্জ-২ আসনে আধুনিক শহরের স্বপ্ন, জনগণের আস্থার নাম এম এইচ খান মঞ্জু

ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান

ওমর মোরশেদের নেতৃত্বে কলেজ ছাত্রদলের সফল জনসংযোগ ও সচেতনতা কার্যক্রম

১০

৬জন ছাত্রকে পাপড়ী, ১জন ছাত্রীকে হিজাব দিলো ঈদগাঁও দারুল আবরার হিফজ মাদ্রাসা

১১

নেত্রকোনার জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি ক্ষুধা মুক্ত বেকারত্ব দূর করবে

১২

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

১৩

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে জামাতে ইসলামীর বিশাল জনসভায় বিএনপি ছেড়ে জামাতে যোগদান

১৪

খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

১৫

রাজস্থলীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত তিন।

১৬

জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

১৭

পবিপ্রবিতে হিট উপ-প্রকল্পের মেটাজেনমিক্স ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

১৮

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন

১৯

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা

২০