গোপালগঞ্জ প্রতিনিধি,সরশ মোল্লা
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

আগামী নির্বাচন বড় চ্যালেঞ্জ, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে’—গোপালগঞ্জে ডা. কে এম বাবর

গোপালগঞ্জ প্রতিনিধি,সরশ মোল্লা : গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নং বোড়াশী ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর। তিনি তার বক্তব্যে বলেন, “২১ নং বোড়াশী ইউনিয়ন গোপালগঞ্জ সদরের সবচেয়ে নিকটবর্তী এবং একটি অত্যন্ত শক্তিশালী ইউনিট। এই ইউনিয়নে বিএনপি ও যুবদলের অবস্থান সুদৃঢ় হলে গোপালগঞ্জে আমাদের দলের হাত আরও শক্তিশালী হবে।”
আগামী নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডা. কে এম বাবর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের টার্গেট একটাই—আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়। এর কোনো বিকল্প নেই। এজন্য আপনাদের ডোর-টু-ডোর (দ্বারে দ্বারে) যেতে হবে। মানুষের মন জয় করে, ভালো ব্যবহার দিয়ে তাদের ভোটকেন্দ্রে আনতে হবে। কারো সাথে উচ্চবাচ্য বা খারাপ আচরণ করা যাবে না।”
নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হতে পারলে যারা বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত আছেন, তাদের আইনি সহায়তা ও হয়রানি থেকে মুক্তির ব্যবস্থা করা হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব।” বক্তব্যে তিনি দৃশ্যমান প্রতিপক্ষ হিসেবে জামায়াতের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং আগামী দুই মাস দিনরাত পরিশ্রম করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত এই কার্যালয় ২১ নং বোড়াশী ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সহ-সভাপতি হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ ও কায়েস ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামাল ভান্ডারী এবং ২১ নং বোড়াশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা নির্বাচনী প্রচারণা

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বাগেরহাট-৪ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন মিস্ত্রির গণসংযোগ

রাঙামাটিতে নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

লংগদুতে যৌথ নির্বাচনী টহল

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা।

গোপালগঞ্জ-২ আসনে আধুনিক শহরের স্বপ্ন, জনগণের আস্থার নাম এম এইচ খান মঞ্জু

ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান

ওমর মোরশেদের নেতৃত্বে কলেজ ছাত্রদলের সফল জনসংযোগ ও সচেতনতা কার্যক্রম

১০

৬জন ছাত্রকে পাপড়ী, ১জন ছাত্রীকে হিজাব দিলো ঈদগাঁও দারুল আবরার হিফজ মাদ্রাসা

১১

নেত্রকোনার জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি ক্ষুধা মুক্ত বেকারত্ব দূর করবে

১২

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

১৩

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে জামাতে ইসলামীর বিশাল জনসভায় বিএনপি ছেড়ে জামাতে যোগদান

১৪

খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

১৫

রাজস্থলীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত তিন।

১৬

জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

১৭

পবিপ্রবিতে হিট উপ-প্রকল্পের মেটাজেনমিক্স ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

১৮

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন

১৯

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি গোপালগঞ্জ প্রতিনিধি সরশ মোল্লা

২০