বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যান পরিষদ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ও সদর কমিটির উদ্যেগে
জাতি, ধর্ম,বর্ন,নির্বিশেষে সংগঠনের নিজস্ব অর্থায়নে ২৮ জন (চক্ষু অপারেশন) রোগীকে বিনামূল্যে চট্রগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে
চিকিৎসা সেবা দেওয়ার হয়
সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন
দুঃস্থ জেলাবাসীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের এই আয়োজন করা হয়।
। এ সময় প্রায় চক্ষু রোগীদের চোখ পরীক্ষা করা হয় এবং ২৮ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
এই সময় একজন চক্ষু রোগী বলেন বলেন, “অনেক বছর ধরে চোখে ভালো কিছুই দেখি না। কিন্তু অসহায় মানুষ, চিকিৎসার টাকা নাই। তাই এতোদিন কিছু করতে পারি নাই। ওইদিন মাইকিং শুনে আজ আসছি। চোখ দেখে বলছে, অপারেশন করবে। আমি অনেক খুশি, আমি আবার চোখে দেখতে পাচ্ছি ।”
আরেক সেবাপ্রার্থী বলেন, “গরিব মানুষের পক্ষে অনেক টাকা খরচ করে চিকিৎসা করা সম্ভব হয় না। এমন আয়োজন নিয়মিত হলে, আমাদের মতো মানুষগুলার ভালো হয়। সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ, এমন একটি আয়োজন করার জন্য।”
সমাজ কল্যণ পরিষদের নেতৃবৃন্দরা বলেন, “আমাদের সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য লায়ন্স ক্লাবের সহযোগিতায় এ কার্যক্রম প্রতিবছর করে আসছি। আমাদের জেলা থেকে আমার চোখ পরীক্ষা ও চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে প্রায় অনেক রোগীর তালিকা করা তাদের ছানি অপারেশন করা হয়েছে । দুস্থ জেলাবাসীর জন্য আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
পরে অপারেশন করা রোগীরা খাগড়াছড়ি এসে পৌঁছালে
তাদের
ফুল দিয়ে স্বাগত জানান, সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী নির্মল দাশ, সহ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।
No tags found for this post.
মন্তব্য করুন