আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপি থেকে ভোলা-১ (ভোলা সদর) আসনে জোটের মনোনয়ন না পেলেও বিজেপির নিজস্ব দলীয় মার্কার পক্ষে নির্বাচনের ঘোষনা দিয়ে নির্বাচনী প্রচার ও র‍্যালী করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র দল।

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা নতুন বাজার বিজেপির জেলা অফিসের সামনে থেকে গরুর গাড়ি মার্কার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করে তারা।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এ সময় নেতাকর্মীরা গরুর গাড়ি মার্কা সহ বিভিন্ন শ্লোগান দিয়ে দলকে চাঙ্গা করে নির্বাচন করার জানান দেয়। বিজেপির এ কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে নানা শংকা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে তাদের এ নির্বাচনী প্রচার প্রচারনার র‍্যালীটি।

র‍্যালী শেষে এক পথসভায় দলটির জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাছিম বিল্লাহ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না, এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানোষ ঘোষ শান্ত সহ দলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ, মনোনয়নকে কেন্দ্র করে গত ১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ভোলা সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তবে ৩ নভেম্বর ভোলা সদর -১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে দল থেকে মনোনয়ন দেয়া হয়। এ মনোনয়ন ঘিরে বিজেপির নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে। অবশেষে জেলা বিজেপির নেতৃবৃন্দ তাদের অবস্থান স্পষ্ট করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ভোলা -১ সদর আসন থেকে তার দলের প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। আজকের প্রচার প্রচারনার র‍্যালী তারই অংশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান – ড,কেএম বাবার

নেত্রকোনার পূর্বধলায় বর্গাচাষীদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

এক রাতে আগুনে পোড়া ঘরের মালিক কে নতুন স্বপ্ন বাস্তবায়ন করলেন লুটুল ভুঁইয়া

মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর, দেবহাটা মুক্ত দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবির এএনএসভিএম অনুষদে নষ্ট অধিকাংশ প্রজেক্টর, নেই সাউন্ড সিস্টেম: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাঙ্গালহালিয়া বায়তুন নুর জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহাফিল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ

গলাচিপা উপজেলা রিপোটার্স ক্লাবের ১৩ সদস্যর কমিটি ঘোষণা, সভাপতি মাছুম বিল্লাহ ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

১০

পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

গোপালগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

১২

মাগুরা টু নড়াইল পাল্লা মান্দারতলা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত।

১৩

ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত ।।

১৪

সমাজ কল্যান পরিষদ এর নিজস্ব অর্থায়নে ২৮ জন ফিরে ফেলো চোখের দৃষ্টিশক্তি

১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

১৬

অসাংবিধানিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে বান্দরবানে পিসিসিপি’র স্মারকলিপি

১৭

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেট অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

১৯

পদক্ষেপ বাংলাদেশ এর বিজয় মাসের প্রথম প্রভাত ।।

২০