মোঃ জাহিদ হাসান ষ্টাপ রিপোর্টার
২৩ অক্টোবর ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

নানান আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালী’তে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ জাহিদ হাসান ষ্টাপ রিপোর্টার : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” — এমন প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী’তে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যালয়ের সামনে থেকে বাধ্যযন্ত্রসহ বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পটুয়াখালী শাখা।

বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোঃ সাঈদ সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার,

বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ তারেক হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির মৃধা, সাধারন সম্পাদক নাসির খন্দকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ গতিতে যান চালনা করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে।

বক্তারা আরও বলেন, অনেকে এখনও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে পারে না। তাই সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান – ড,কেএম বাবার

নেত্রকোনার পূর্বধলায় বর্গাচাষীদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

এক রাতে আগুনে পোড়া ঘরের মালিক কে নতুন স্বপ্ন বাস্তবায়ন করলেন লুটুল ভুঁইয়া

মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর, দেবহাটা মুক্ত দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবির এএনএসভিএম অনুষদে নষ্ট অধিকাংশ প্রজেক্টর, নেই সাউন্ড সিস্টেম: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাঙ্গালহালিয়া বায়তুন নুর জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহাফিল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ

গলাচিপা উপজেলা রিপোটার্স ক্লাবের ১৩ সদস্যর কমিটি ঘোষণা, সভাপতি মাছুম বিল্লাহ ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

১০

পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

গোপালগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

১২

মাগুরা টু নড়াইল পাল্লা মান্দারতলা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত।

১৩

ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত ।।

১৪

সমাজ কল্যান পরিষদ এর নিজস্ব অর্থায়নে ২৮ জন ফিরে ফেলো চোখের দৃষ্টিশক্তি

১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

১৬

অসাংবিধানিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে বান্দরবানে পিসিসিপি’র স্মারকলিপি

১৭

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেট অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

১৯

পদক্ষেপ বাংলাদেশ এর বিজয় মাসের প্রথম প্রভাত ।।

২০