মোঃ ইকবাল হোসেন,বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫ জন

বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ২১ জেলের কারাদন্ড

মোঃ ইকবাল হোসেন,বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গত ১৫ অক্টোবর ২০২৫ রাত থেকে ১৬ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন তেতুঁলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৫) অনুযায়ী নয়জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান।

অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—
১। মতলব মাঝি (২৮), পিতা: রশিদ মাঝি
২। মো. রুহুল আমিন (৩৬), পিতা: রেখাত আলী
৩। রাসেল (২০), পিতা: সামুল হাং
৪। আসাদুল হক (২৫), পিতা: কামাল হাং
৫। কামাল হাং (৪৫), পিতা: মহিম হাং
৬। বিল্লাল হাং (২৬), পিতা: মতলব হাং
৭। রফিক মিয়াজী (৩৮), পিতা: আ. রশিদ মিয়াজী
৮। আরিফ বিশ্বাস (২৫), পিতা: দুলাল বিশ্বাস
৯। সায়েম মৃধা (২৭), পিতা: সালাম মৃধা —
গ্রাম: চন্দ্রদীপ, ৪নং ওয়ার্ড, বাউফল, পটুয়াখালী।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস কর্তৃক আরও ১২ জন জেলেকে পৃথকভাবে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৩০ কেজি ইলিশ মাছ বিধি মোতাবেক বিতরণ করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-কন্টিনজেন্ট বোরহানউদ্দিন, ও বোরহানউদ্দিন থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন “মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান – ড,কেএম বাবার

নেত্রকোনার পূর্বধলায় বর্গাচাষীদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

এক রাতে আগুনে পোড়া ঘরের মালিক কে নতুন স্বপ্ন বাস্তবায়ন করলেন লুটুল ভুঁইয়া

মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর, দেবহাটা মুক্ত দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবির এএনএসভিএম অনুষদে নষ্ট অধিকাংশ প্রজেক্টর, নেই সাউন্ড সিস্টেম: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাঙ্গালহালিয়া বায়তুন নুর জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহাফিল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ

গলাচিপা উপজেলা রিপোটার্স ক্লাবের ১৩ সদস্যর কমিটি ঘোষণা, সভাপতি মাছুম বিল্লাহ ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

১০

পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

গোপালগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

১২

মাগুরা টু নড়াইল পাল্লা মান্দারতলা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত।

১৩

ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত ।।

১৪

সমাজ কল্যান পরিষদ এর নিজস্ব অর্থায়নে ২৮ জন ফিরে ফেলো চোখের দৃষ্টিশক্তি

১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

১৬

অসাংবিধানিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে বান্দরবানে পিসিসিপি’র স্মারকলিপি

১৭

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেট অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

১৯

পদক্ষেপ বাংলাদেশ এর বিজয় মাসের প্রথম প্রভাত ।।

২০