রিয়াজুল ইসলাম আলম,,, দেবহাটা প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৫, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

জাতি বিনির্মাণে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ, দেবহাটা ইউএনও

রিয়াজুল ইসলাম আলম,,, দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেছেন, জাতি বির্নিমানে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ। একজন আদর্শ শিক্ষকের দ্বারাই একটি আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে। তাই পিতামাতার পরই শিক্ষকদের সম্মান সবাইকে বজায় রাখতে হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মিলন সাহা আরো বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কোন না কোন শিক্ষকের ছাত্র। দেশকে আরো উন্নত করতে হলে যেমন শিক্ষকদেরকে সুপরামর্শক, সুচিন্তক ও সুপরামর্শক হতে হবে তেমনি শিক্ষকদের ন্যায্য দাবি দাবা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মোঃ আবু তালেব, কোমরপুর দাখিল মাদ্রাসার মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক তবিবুর রহমান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীতে ইয়াবাসহ আটক -১

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

প্রযুক্তির যুগে ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড 

ইসলামাবাদে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক

খাগড়াছড়ি পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দুপুর বেলা হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

ম্রাসাথোয়াই মারমা বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

যুব সমাজের শক্তি ও স্বচ্ছ নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা: ১নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হোসাইন আহমেদ

মৌলভীবাজারে জ্বালানি তেল সংকটের গুজব, পর্যাপ্ত মজুদের আশ্বাস সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদের

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

১০

খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

১১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

১২

পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ইফতার আয়োজন

১৩

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

১৪

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

রিপন শান একান্নে পদার্পণ, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল

১৬

খাগড়াছড়িতে প্রথমবারের মতাে হোলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত

১৮

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ।

১৯

বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০