নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

ঈদগাঁওতে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার বনভূমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও : কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বনবিটের ফকিরাবাজার এলাকায় একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় ঐ এলাকায় পাহাড় কেটে নির্মাণাধীন স্থাপনাাহ বাউন্ডারি গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি উক্ত দুটি পৃথক স্থানে গাছের চারা লাগিয়ে সতর্ককীরণ ব্যানার টাঙ্গানো হয়। এ অভিযানের মাধ্যমে বনভূমি জবরদখলমুক্ত করা হয় ও উদ্ধারকৃত বনভূমির বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে।

গতকাল দুপুরে ঈদগাঁও উপজেলার ফুলছড়ি রেঞ্জের অধীন ফকিরাবাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ফুলছড়ি, ফাঁসিয়াখালী, ঈদগাঁও রেঞ্জ অফিসার, বিট কর্মকর্তা,স্টাফ,ভিলেজারও পাহারা দলের নারী-পুরুষের শতা ধিক সদস্য সহযোগিতা করেন।সহকারী বন সংরক্ষক শীতল পালের সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের মতে,গণঅভ্যুত্থান পরপরই ফুলছড়ি রেঞ্জের অধীনে বনভূমি জবরদখল করে অসংখ্য অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। এতে বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বনাঞ্চল বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় বনভূমি জবরদখল করে গড়ে তুলা অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদ আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করে তাৎক্ষণিকভাবে দখলমুক্ত জায়গায় বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়। তিনি আরো বলেন,বন এবং বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে, সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা দুটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। জবরদখল মুক্ত হয়েছে বনভূমির বিস্তীর্ণ ভূমি। অভিযানে সহযোগিতা করেছেন বনবিভাগের প্রায় শতাধিক সদস্য।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড শীতে ঝুঁকিতে শিশুরা: বাড়ছে রোগ, উপচে পড়ছে হাসপাতাল

গোপালগঞ্জ-১ আসন: প্রার্থিতা ফিরে পেলেন শিমুল, পাল্টাবে ভোটের সমীকরণ!

রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ

দেবহাটায় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দেওয়ানগঞ্জে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা মালিক : ভুক্তভোগীদের মানববন্ধন।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতায় পরামর্শ সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নতুন জেলা কমিটি অনুমোদন

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় স্মরণসভা ও বিশেষ প্রার্থনা খাগড়াছড়িতে

নানিয়ারচর জোনের মানবিক সহায়তা: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোজাম্মেলের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

১০

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের নবীন বরণ অনুষ্ঠিত

১১

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

১২

রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বের অভিষেক

১৩

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

১৪

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময়

১৫

গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী লুটুল ভূইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা

১৬

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

১৭

মাগুরার মহম্মদপুরে ডিবির অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ ১ যুবক গ্রেফতার।

১৮

ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠিত 

১৯

পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার ইমাদুল হক প্রিন্সের বাবার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

২০