বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
১৫ অগাস্ট ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

খাগড়াছড়ি মগপার্টি’র সশস্ত্রসশস্ত্র শাখার প্রধান কংচাইঞো মারমা’ নিহত

বিপ্লব তালুকদার : সেনা অভিযানে খাগড়াছড়িতে মগ লিবারেশন পার্টি’র সশস্ত্র শাখার প্রধান কংচাইঞো মারমা’র (৩১) নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

এক পর্যায়ে পালানোর চেষ্টা করে দু’তলা ভবনের ছাদ থেকে লাফ দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কংচাইঞো মগ লিবারেশন পার্টির পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের সশস্ত্র বিভাগের প্রধান বলে জানা যায়। নিহত কংচাইঞো মারমা মহালছড়ির এলাকার অংসাজাই মারমার ছেলে। সে শান্তিনগর একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি শহরের শান্তিনগরে কংচাইঞো মারমার ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বেশ কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দু’তলা বাড়ির পাশ থেকে একজনকে আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে।

পরে খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক দিপা ত্রিপুুরা বলেন, সকাল দশটার পর খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেনাবাহিনী একজনকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে উচু অংশ থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে বলেও তিনি জানান। শান্তিনগরের ঐ দোতলা ভবনের মালিক সুজিত দে নামের স্থানীয় এক ব্যক্তি।

তিনি জানান, তার ভাগনীর মৃত্যুর কারণে গতকাল রাত থেকে তারা কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাসায় এসে দেখেন ভাড়াটিয়ার বাসায় সব এলোমেলো হয়ে আছে। সুজিত দে আরো বলেন, দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে কংচাইঞো মারমা এখানে ভাড়া থাকতেন। ভাড়া নেয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করতে বলে আমাদের জানিয়েছেন। স্ত্রী সন্তান নিয়মিত বাসায় থাকলেও সে মাঝে মধ্যে আসতেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে সূত্র জানায়।

এদিকে আরেক বিশ^স্ত সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির মানিকছড়ির গাড়িটানা এলাকা থেকে দেশীয় তৈরী ২টি এলজি,৫ রাউন্ড এ্যামনেশান,ওয়াকিটকি সেট ও আরেক গুরুত্বপূর্ণ সরঞ্জামসহ ১ যুবককে আটক করে। পরে তার দেয়া তথ্যে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন। খাগড়াছড়ি অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয় বলে জানা যায়।

উল্লেখ যে, নিহত কংচাইঞো মারমা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সে দীর্ঘদিন মানিকছড়ি-গুইমারা এলাকায় অবস্থান নিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম পরিচালনা করে আসছিলো। গত ১২ থেকে ১৫ দিন আগে মগপার্টির কিছু সদস্য খাগড়াছড়িতে এসে অবস্থান নিয়েছিলো বলেও একটি সূত্রে তথ্য যাওয়া যায়

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান – ড,কেএম বাবার

নেত্রকোনার পূর্বধলায় বর্গাচাষীদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

এক রাতে আগুনে পোড়া ঘরের মালিক কে নতুন স্বপ্ন বাস্তবায়ন করলেন লুটুল ভুঁইয়া

মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর, দেবহাটা মুক্ত দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবির এএনএসভিএম অনুষদে নষ্ট অধিকাংশ প্রজেক্টর, নেই সাউন্ড সিস্টেম: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাঙ্গালহালিয়া বায়তুন নুর জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহাফিল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ

গলাচিপা উপজেলা রিপোটার্স ক্লাবের ১৩ সদস্যর কমিটি ঘোষণা, সভাপতি মাছুম বিল্লাহ ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

১০

পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

গোপালগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

১২

মাগুরা টু নড়াইল পাল্লা মান্দারতলা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত।

১৩

ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত ।।

১৪

সমাজ কল্যান পরিষদ এর নিজস্ব অর্থায়নে ২৮ জন ফিরে ফেলো চোখের দৃষ্টিশক্তি

১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

১৬

অসাংবিধানিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে বান্দরবানে পিসিসিপি’র স্মারকলিপি

১৭

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেট অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

১৯

পদক্ষেপ বাংলাদেশ এর বিজয় মাসের প্রথম প্রভাত ।।

২০